শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পিএম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় গাজীপুর জেলা বিএনপি কার্যালয় থেকে আয়োজিত এ র‍্যালিতে বিপুলসংখ্যক নেতাকর্মীর পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালিতে অংশ নেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা এ কে এম ফজলুল হক মিলন। এ সময় গাজীপুর জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের সরব উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ র‍্যালিতে ভিন্নমাত্রা যোগ করে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...