শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ব্যবসায়ীকে কুপিয়ে লাখ টাকা চাঁদা আদায়, যুবক গ্রেপ্তারডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার সুযোগ নেই, মাঠে থাকবে এনসিপি: নাহিদ ইসলামমরক্কো ফাইনাল পেলে ২০৩০ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি স্পেনের বিরোধী নেতারবৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসেরমাদকের প্রতিবাদ করায় পুলিশ সদস্যের হাত-পা ভাঙা ও রগ কেটে দেওয়ার অভিযোগবগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, মামলায় গ্রেপ্তার ৪ নারীগুলি করে আহত বাংলাদেশি যুবককে নিয়ে গেল বিএসএফকোনাবাড়ী থানার ওসি ইফতেখারুজ্জামানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগনোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর‘ফাইনাল না দিলে স্পেনের বিশ্বকাপ প্রত্যাহার করা উচিত’
বিজ্ঞাপন

আমতলীতে বিএনপি নেতার পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৩ পিএম
আমতলীতে বিএনপি নেতার পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান

বরগুনার আমতলীতে হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়নপ্রত্যাশী নেতা মো. জহিরুল ইসলাম লিমন হাওলাদারের পথসভায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। ওই নেতার পক্ষে বক্তব্য দিতে গিয়ে এনামুল তালুকদার ও হাবিব হাওলাদার নামের দুই ব্যক্তি এ স্লোগান দেন বলে জানা গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে হলদিয়া ইউনিয়নের চরচিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় প্রচারণার অংশ হিসেবে পথসভার আয়োজন করেন জহিরুল ইসলাম লিমন হাওলাদার। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় এনামুল তালুকদার ও হাবিব হাওলাদার বক্তব্য দিতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। পরে তারা বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেন।

তাদের এমন স্লোগানে সভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়। এ সময় কয়েকজন নেতাকর্মী তাদের বক্তব্য থামানোর চেষ্টা করেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। ঘটনার পর সভা থেকে কয়েকজন নেতাকর্মী চলে যান বলেও জানা গেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...