‘ফাইনাল না দিলে স্পেনের বিশ্বকাপ প্রত্যাহার করা উচিত’

সাড়ে তিন বছর পর আগামী ফুটবল বিশ্বকাপ স্পেন, পর্তুগাল, মরক্কোর যৌথ আয়োজনে হবে। যার মধ্যে ফাইনাল আয়োজনের দাবিদার স্পেন, মরক্কো। যদি শিরোপা নির্ধারণী ম্যাচ আয়োজন করতে না দেওয়া হয়, তাহলে পর্তুগাল-মরক্কোর সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন থেকে স্পেনের সরে দাঁড়ানো উচিত—এমন মন্তব্য করেছেন স্পেনের প্রধান বিরোধী দল পপুলার পার্টির (পিপি) নেতা আলবার্তো নুনিয়েজ ফেইখো।
মরক্কোকে ফাইনাল আয়োজনের দায়িত্ব দেওয়া হলে স্পেন যৌথ আয়োজক হিসেবে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পক্ষে ফেইখো অবস্থান নেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ। উত্তর হলো হ্যাঁ।’ আজ সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আন্তর্জাতিক ফুটবলের শীর্ষ শক্তিকে অপমান করা যায় না।’
খেলাধুলা থেকে আরও পড়ুন

