শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

বাড়ির সামনে কুপিয়ে হত্যা: প্রধান আসামিসহ ৩ জন লক্ষ্মীপুরে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম
বাড়ির সামনে কুপিয়ে হত্যা: প্রধান আসামিসহ ৩ জন লক্ষ্মীপুরে গ্রেপ্তার

আজ শুক্রবার তাঁদের কাউনিয়া থানায় নিয়ে আসা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাউনিয়া উপজেলার শিবু কুটিপাড়া এলাকার বাসিন্দা ও মামলার প্রধান আসামি মজনু মিয়া (৩২), একই এলাকার বাসিন্দা ও দুই নম্বর আসামি লুৎফর রহমান (৪০) এবং তিন নম্বর আসামি রিজু মিয়া (৩০)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৯ অক্টোবর বিকেলে উপজেলার হরিচরণ লস্কর গ্রামে নিজ বাড়ির পাশে ফখরুল আলম রতনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী শাম্মি আক্তার বাদী হয়ে মজনুকে প্রধান আসামি করে নয়জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...