জিম্বাবুয়ে ৫০৬, চাপে আফগানিস্তান

ব্যাটিংয়ে নেমে শুরুর দুই বলে দুই দফা জীবন পান সেদিকউল্লাহ আতাল। ইনিংসের প্রথম বলে গালিতে তাঁর ক্যাচ হাতছাড়া হয়ে বাউন্ডারি হয়ে যায়। ঠিক তার পরের বলে (ইনিংসের দ্বিতীয় বলে) শর্ট লেগে তাঁর ক্যাচ মিস হয়। ব্লেসিং মুজারাবানির বলে যে দুইবার তিনি জীবন পেয়েছেন, তখন আতালের রান ছিল ০ ও ৪।
আতাল দুইবার জীবন পেলেও আফগানিস্তানের উদ্বোধনী জুটিতে এসেছে কেবল ১৪ রান। ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে আরেক আফগান ওপেনার আব্দুল মালিককে (২) কট বিহাইন্ড করেন নিউমান নিয়ামহুরি। মালিক আউট হওয়ার পর ব্যাটিংয়ে আসেন রহমানউল্লাহ গুরবাজ। এরই মধ্যে দ্বিতীয় উইকেটে তিনি ও আতাল ৯৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। গুরবাজ ৫০ রানে ব্যাটিং করছেন। আতাল অপরাজিত ৫৫ রানে। আফগানিস্তান ৩৫ ওভারে ১ উইকেটে ১১৩ রান করেছে।
খেলাধুলা থেকে আরও পড়ুন

