শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

শেখ হাসিনার ফেরা নিয়ে বরগুনায় ছাত্রলীগের মাইকিং

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম
শেখ হাসিনার ফেরা নিয়ে বরগুনায় ছাত্রলীগের মাইকিং

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং করেছে নিষিদ্ধ ঘোষিত বরগুনা জেলা ছাত্রলীগ।শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বরগুনা পৌর শহরের সবচেয়ে জনবহুল ও গুরুত্বপূর্ণ এলাকা অগ্নিঝরা ৭১ এলাকায় এ মাইকিং করা হয়। ৩৫ সেকেন্ডের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একটি মিশুক অটোরিকশায় প্রকাশ্যে এক যুবক মোবাইলে রেকর্ড করা বক্তব্য মাইকে প্রচার করছেন। রেকর্ড করা বক্তব্যটি বরগুনা জেলা ছাত্রলীগের সদস্য মহিউদ্দিন আহমেদ দোলনের। বক্তব্যে বলা হয়, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শাহাদৎ হাসনাইন পারভেজ বলেন, বিষয়টি এখন পর্যন্ত পুলিশের নজরে আসেনি। ভিডিওটি এডিট করা হতে পারে। তারপরও মাইকিংয়ের বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...