পাখি শিকারে বাধা দেওয়ায় এয়ারগানের নল ঘুড়িয়ে গুলি, যুবক হাসপাতালে

আহত শহিদুল ইসলাম হাসপাতালে জানান, সজীব এয়ারগান দিয়ে গুলি করে প্রায়ই পাখি শিকার করেন। শুক্রবারও এভাবে পাখি শিকার করতে দেখে তিনি নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সজীব তাঁর পেটে এয়ারগানের গুলি চালান। এতে তিনি আহত হন।
শহিদুল আরও জানান, পরে দুপুরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। চিকিৎসকেরা তাঁকে হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে রেখে চিকিৎসা দিচ্ছেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

