শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
লংমার্চ থেকে ফেরা বাসচাপায় পথচারী নিহত, খাদে পড়ে আহত অর্ধশতইতিহাদে ব্রাইটনের ইতিহাস, টানা দ্বিতীয় হার সিটিরদেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমিরজামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১ধর্মীয় বক্তা মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারীহ্যাকিংয়ে চুরি হওয়া সম্পদের ৯০ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সেরচোখে আলো নেই, তবুও জিপিএ-৫ পেলেন মৌমিপ্রতিমন্ত্রীর নির্দেশনা অমান্য করে সংবর্ধনা অনুষ্ঠানে ‘অশ্লীল’ নৃত্য, ছাত্রদলের কমিটি বিলুপ্ত
বিজ্ঞাপন

নাচোলে নিখোঁজ রাকিবুলের মরদেহ মিলল সরকারি পুকুরে

নিজস্ব প্রতিবেদক১৮ অক্টোবর ২০২৬, ০৮:০২ পিএম
নাচোলে নিখোঁজ রাকিবুলের মরদেহ মিলল সরকারি পুকুরে

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ থাকা মো. রাকিবুল (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বেড়াচকি এলাকার একটি সরকারি পুকুরে তার লাশ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

মারা যাওয়া রাকিবুল নাচোল ইউনিয়নের দিঘীপাড়া গ্রামের বাসিন্দা মো. আবদুল বাসেদের ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, শনিবার সন্ধ্যা সাতটার দিকে রাজবাড়ীহাট বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন রাকিবুল। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজি করেও স্বজনেরা তার কোনো সন্ধান পাচ্ছিলেন না। অবশেষে মধ্যরাতে পুকুরে তার মরদেহ ভেসে ওঠে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...