রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বসে ওয়ারীতে কুশের ল্যাব পরিচালনা, মূল হোতা তৌসিফ গ্রেপ্তারসৌরবিদ্যুতের প্রসারে শুরু হচ্ছে ‘সোলার এক্সপো’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীএইচএসসি পরীক্ষায় পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলেসৌদিগামী ১৬৫ ফ্লাইট স্থগিত, যাত্রা বাতিল ২২৯১৭ জনেরসমুদ্রে ধাওয়া করে ১০ হাজার কেজি সারসহ নয় পাচারকারী আটকলালবাগে যুবককে কুপিয়ে হত্যাচট্টগ্রামে মিয়ানমারে পাচারের সময় এক হাজার মণ সিমেন্ট জব্দপরিবার ও অভিজাততন্ত্র গণতান্ত্রিক চর্চার জন্য কখনো ইতিবাচক না: ইফতেখারুজ্জামানপরিস্থিতি খারাপ হলে কারখানা বন্ধ করতে পারবেন মালিকরা: বিজিএমইএস্বামীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে প্রাণ গেল শিক্ষিকার
বিজ্ঞাপন

রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম
রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অপসারণের দাবি লেবার পার্টির

তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর প্রশ্রয় পেয়ে রাশেদ খাঁন বারবার অযাচিত বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। সংশ্লিষ্টদের নিয়ন্ত্রণ ও জবাবদিহি নিশ্চিত করার পরিবর্তে তাদের কর্মকাণ্ডকে প্রশ্রয় দেওয়া হলে তা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও স্বাধীন সাংবাদিকতার জন্য বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করে।

ডা. ইরান বলেন, দৈনিক আমার দেশ নিছক একটি সংবাদপত্র নয়; আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশপ্রেমিক, মজলুম ও স্বাধীনতাকামী মানুষের কণ্ঠস্বর হিসেবে পত্রিকাটির স্বতন্ত্র পরিচিতি রয়েছে। কোনো সংবাদপত্রের বক্তব্যে দ্বিমত থাকলে তার জবাব দিতে হবে যুক্তি, তথ্য ও প্রমাণ দিয়ে, পত্রিকা ছিঁড়ে নয়।

তিনি আরও বলেন, রাশেদ খাঁনকে প্রধানমন্ত্রীর সচিব পদ থেকে অবিলম্বে অপসারণ করে প্রধানমন্ত্রীকে প্রমাণ করতে হবে যে তিনি চাটুকার, তেলবাজ ও গণমাধ্যমের স্বাধীনতাবিরোধীদের আশ্রয়-প্রশ্রয়দাতা নন; বরং স্বাধীন সাংবাদিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...