রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
যুক্তরাষ্ট্রে বসে ওয়ারীতে কুশের ল্যাব পরিচালনা, মূল হোতা তৌসিফ গ্রেপ্তারসৌরবিদ্যুতের প্রসারে শুরু হচ্ছে ‘সোলার এক্সপো’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীএইচএসসি পরীক্ষায় পাস করলেন জেলা ছাত্রদল সভাপতির ছেলেসৌদিগামী ১৬৫ ফ্লাইট স্থগিত, যাত্রা বাতিল ২২৯১৭ জনেরসমুদ্রে ধাওয়া করে ১০ হাজার কেজি সারসহ নয় পাচারকারী আটকলালবাগে যুবককে কুপিয়ে হত্যাচট্টগ্রামে মিয়ানমারে পাচারের সময় এক হাজার মণ সিমেন্ট জব্দপরিবার ও অভিজাততন্ত্র গণতান্ত্রিক চর্চার জন্য কখনো ইতিবাচক না: ইফতেখারুজ্জামানপরিস্থিতি খারাপ হলে কারখানা বন্ধ করতে পারবেন মালিকরা: বিজিএমইএস্বামীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে প্রাণ গেল শিক্ষিকার
বিজ্ঞাপন

শাবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম
শাবিপ্রবির ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্বঘোষিত ২৬ ও ২৭ জানুয়ারির পরিবর্তে ১৭ ও ১৮ জানুয়ারি (রোববার ও সোমবার) অনুষ্ঠিত হবে।

রোববার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কালাম আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাবর্তন অনুষ্ঠিত হবে। শাবিপ্রবির ভর্তি পরীক্ষার একটি কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকায় পরীক্ষার্থীদের যাতায়াত ও আবাসন ভোগান্তি হ্রাস এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পাদনের স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

নতুন সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট সবাইকে ভর্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...