বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
জ্বালানি অনুসন্ধানে ব্রুনাইকে বিনিয়োগের আহ্বান বাংলাদেশেরসুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, অর্ধশতাধিক আহতমেঘনা গ্রুপে ১১ পদে বড় নিয়োগপোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরেযুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে দল হারলে প্রেসিডেন্টের ক্ষমতা কতটা সীমিত হয়ফেসবুকে রাজনৈতিক বক্তব্যের অভিযোগ: আলমডাঙ্গায় সাবেক যুবলীগ নেতা স্বপন গ্রেপ্তারচেয়ারম্যানকে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধেতাহসিফ হত্যা মামলা: সেই তরুণীকে আবার রিমান্ডে নিতে আবেদনআত্মসমর্পণ করা চরমপন্থীদের তথ্যে মিলল ১০৩ আগ্নেয়াস্ত্রচুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন
বিজ্ঞাপন

মিরপুরে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া; পুলিশ সদস্যকে বেধড়ক পিটুনি

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পিএম
মিরপুরে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া; পুলিশ সদস্যকে বেধড়ক পিটুনি

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলছে। এছাড়াও এক পুলিশ সদস্যকে একা পেয়ে দল বেঁধে হামলা চালিয়েছে শ্রমিকরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সোয়া ১০টা থেকে মিরপুর-১১ নম্বরের বাসস্ট্যান্ড এলাকায় পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরুর ঘটনা ঘটে।

এছাড়াও বেলা ১১টার দিকে মিরপুরের কালশী এলাকায় এক পুলিশ সদস্যকে একা পেয়ে দল বেঁধে হামলা চালিয়েছে শ্রমিকরা। হামলার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, লাঠিসোটা নিয়ে ২৫ থেকে ৩০ জন শ্রমিক হামলা চালায় পুলিশ সদস্যের ওপর। হামলার এক পর্যায়ে ওই পুলিশ সদস্য মাটিতে লুটিয়ে পড়লেও তাকে ছাড় দেওয়া হয়নি। ভিডিওটি ওই এলাকার একটি বাড়ির করিডোর থেকে ধারণ করা হয়েছে।

এর আগে সকাল থেকেই শক্ত অবস্থানে দেখা যায় পুলিশ সদস্যদের। মিরপুর-১০ নম্বর গোলচত্বর, কালশীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশও মোতায়েন থাকতে দেখা যায়। তার মাঝেই পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করে।

পরে পুলিশ বাধা দিলে শ্রমিক ও পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনার সূত্রপাত হয়। বর্তমানেও একই অবস্থা বিরাজ করছে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...