চেয়ারম্যানকে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

অডিও রেকর্ডে শোনা যায়, চেয়ারম্যান সাহেব আলীকে ব্ল্যাকমেইল করে জিসান বাবুল বলছেন, ‘ভাই, সে এক কথায় এক লাখ টাকা চাচ্ছে। এবার কী বলব বলেন? সে তো ৫০ হাজার টাকার কথাও শুনবে না।’
দ্বিতীয় অডিওতে সাহেব আলীকে বলতে শোনা যায়, ‘ভাই, জিনিসটা বেশি বাড়াবাড়ি করিয়েন না, জিনিসটা ডিলিট করে দেন। হ্যাঁ বলার বাবুল বলেন, ‘সব সমাধান হোক, আমি ডিলিট করে দিচ্ছি। সমস্যা নেই। যে অ্যামাউন্ট চাচ্ছি, সেই অ্যামাউন্টে ডিল ফাইনাল করতে হবে।’ এরপর বাবুল আরও বলেন, ‘আপনি ৫০ হাজার টাকা দেন, আমি হাত-পা ধরে হলেও আপনার ভিডিওর বিষয়টি মিটমাট করে নেব।’
এদিকে মামলার প্রধান আসামি ছাত্রদল নেতা বাবুলের মোবাইল ফোনে কল করা হলে তিনি কল রিসিভ করে ‘ঝামেলায় আছেন’ বলে সংযোগটি বিচ্ছিন্ন করে দেন।
এ বিষয়ে দেবহাটা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান ফরহাদ বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা কোন অনৈতিক ও অন্যায় করলে তাকে দল আশ্রয়, প্রশ্রয় দেবে না। দলের নাম করে কোনো অপকর্ম মেনে নেওয়া হবে না। তার বিষয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সাতক্ষীরা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের সাতক্ষীরা সদর থানায় দায়ের করা মামলার আসামি মামুনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে। এছাড়া মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

