বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ইলিনয় সিনেটে ইতিহাস গড়লেন নাবিলা সৈয়দ, সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনের রেকর্ডতাহসিফ হত্যা মামলা: সেই তরুণী ফের রিমান্ডেকাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তারনাশকতার মামলায় দিনাজপুরে নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তারজয়পুরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়ি পাতার অভিযোগে তিন শীর্ষ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারমিরপুরে হামলায় আহত কনস্টেবলকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনারশ্বশুরবাড়িতে ফেরার পরদিন অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-ননদ গ্রেপ্তারঅস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৩ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানাসাফে বাংলাদেশের অধিনায়ক তপু বর্মণ!
বিজ্ঞাপন

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম
ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর ডা. তৈয়বুর রহমান হাসপাতালটির তত্ত্বাবধায়কের দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি-অনিয়ম, বিশৃঙ্খলা, হাসপাতালের দালাল চক্রকে সহযোগিতা এবং টেন্ডার-বাণিজ্যের অভিযোগ ওঠে। সম্প্রতি হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় তিনজনকে মারধরের অভিযোগ ওঠে হাসপাতালের চিকিৎসক, কর্মচারী ও দালাল চক্রের বিরুদ্ধে। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এ বিষয়ে জানতে চাইলে ডা. তৈয়বুর রহমান বলেন, ‘আমি পরিস্থিতির শিকার।’ আগামী সপ্তাহে ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে নতুন কর্মস্থলে যোগদান করবেন বলেও জানান তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...