বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

নাশকতার মামলায় দিনাজপুরে নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৪:২১ পিএম
নাশকতার মামলায় দিনাজপুরে নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা নাশকতার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বিনোদনগর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শাহী ইমরান (২৩), জগন্নাথপুর গ্রামের নুরে আলম সিদ্দিক (২০) ও মাহাদি হাসান (২০)।

পুলিশ জানায়, গত ৯ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার পাহাড়পুর এলাকায় পাঠানগঞ্জ-ডাংশেরহাট পাকা সড়কে কয়েক ব্যক্তি সমবেত হন। অভিযোগ রয়েছে, সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশে তারা শেখ হাসিনার ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় তাদের কাছে কুড়াল, লোহার রড, সামুরাই, হকিস্টিক ও বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...