গোদাগাড়ীতে সাঁওতালদের মাঞ্জহি থান দখল ও ভাঙচুরের অভিযোগ

মহালানপাড়া গ্রামের সাঁওতালরা জানান, জেলা প্রশাসক তাঁদের আশ্বস্ত করেছেন যে মাঞ্জহি থান কেউ দখল করতে পারবে না। এ আশ্বাস পেয়ে তাঁরা বুধবার থেকে আবার মাঞ্জহি থান প্রস্তুতের কাজ শুরু করেছেন।
সকালে ওই কাজ পরিদর্শন করেন সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলান্টারি অর্গানাইজেশনের (সিসিবিভিও) নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল এবং মানবাধিকারকর্মী আরিফ ইথার।
বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল বলেন, ‘উপাসনালয় ভাঙচুর কেবল অপরাধ নয়, এটি আদিবাসীদের অস্তিত্ব ও ধর্মীয় স্বাধীনতার ওপর বড় আঘাত। প্রশাসনের দেওয়া আশ্বাসের দ্রুত ও দৃশ্যমান বাস্তবায়ন আমরা দেখতে চাই।’
আদিবাসী সম্প্রদায়ের আত্মনিয়ন্ত্রণাধিকার ও নিরাপত্তার লড়াইয়ে তাঁদের পক্ষ থেকে আইনি সহযোগিতার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
সারাদেশ থেকে আরও পড়ুন

