বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এই মহিলা আমার স্ত্রী নন, সাবেক জামায়াত নেতার স্ত্রী: গোলাম মাওলা রনিস্ট্রাইকার বিশ্বনাথ, ভুটানের বিপক্ষে বাংলাদেশের একাদশে চমকসেনাদের ক্যাটওয়াক প্রশিক্ষণ নিয়ে সমালোচনার মুখে দ. কোরিয়ার বাহিনীনারী সেজে প্রেম-ব্ল্যাকমেইল, প্রেমের অভিনয় করে প্রতারক ধরল পুলিশশিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রীআইসিএপিপির ভাইস চেয়ারপারসন হলেন জবিউল্লাহরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা ও সম্ভাবনা নিয়ে ইমামদের সঙ্গে মতবিনিময়ঐতিহাসিক সেঞ্চুরিতে আইসিসির সেরাদের তালিকায় বাংলাদেশের মোস্তারিএনসিপি ছাড়ার ৪ কারণ জানালেন সামান্তা শারমিনহৃদরোগীদের সুস্থতায় পুনর্বাসন মডেল গড়বে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
বিজ্ঞাপন

৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক কারাগারে

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম
৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক কারাগারে

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার ওই শিশুর শরীরে স্পর্শ করে যৌন হয়রানির চেষ্টা করেন শিক্ষক মোহাম্মদ আলী। এ সময় তিনি বিভিন্ন অঙ্গভঙ্গিও করেন। পরদিন শিশুটি তার মাকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে স্থানীয়দের সঙ্গে নিয়ে মাদ্রাসায় যান। সেখানে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে অভিযুক্ত শিক্ষক ঘটনার কথা স্বীকার করেন বলে অভিযোগ রয়েছে।

এ সময় স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষককে আটক করে। এ সময় মাদ্রাসা থেকে বিভিন্ন ধরনের যৌন উত্তেজক হালুয়া, তন্ত্র-মন্ত্রসংক্রান্ত বই, শতাধিক গ্রাহকের মন্ত্র লেখা ছবি, তাবিজসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

এ বিষয়ে ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক ঘটনার কথা স্বীকার করেছেন। শিশুটির বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেছেন। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...