বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

সংবাদ প্রচারকে কেন্দ্র করে ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম
সংবাদ প্রচারকে কেন্দ্র করে ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে: ডিএমপি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসির চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য, একটি সংবাদ প্রচারকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এ বিষয়ে তথ্য পেয়ে ডিবি পুলিশ ডিবিসি কার্যালয়ে গিয়ে তাঁকে হেফাজতে নেয়। বর্তমানে ডিবি কার্যালয়ে তাঁর সঙ্গে কথা বলা হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র আকতার হোসেন বিষয়টি জানিয়েছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...