বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাজনৈতিক প্রভাবে মানহীন মেডিকেল কলেজের অনুমোদন নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রীমানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগখুলনায় জয় ঢালী হত্যা মামলায় ‘বি’ কোম্পানির দুই সদস্য গ্রেপ্তারসুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসা ফিরেছেন স্থানীয় সরকারমন্ত্রী মঈন খানএকটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রীসিটি গ্রুপের পাঁচ প্রতিষ্ঠানকে ৩ হাজার কোটি টাকার সিন্ডিকেটেড ঋণে আইনি ছাড়সুনামগঞ্জের দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫যশোরে ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত কাভার্ড ভ্যান, চালক নিহতমাদকের টাকার বিরোধে পাহাড়ে নিয়ে নির্যাতন, প্রাণ গেল দুজনেরফরাসি ব্যাংকে এবার বড় সাইবার হামলা, ১৩৩ মিলিয়ন ডলার গায়েব
বিজ্ঞাপন

বগুড়ায় অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার, ৬ ফোন জব্দ

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৬:১১ পিএম
বগুড়ায় অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার, ৬ ফোন জব্দ

পুলিশ সূত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে নন্দীগ্রাম উপজেলার পণ্ডিতপুকুর বাজারে মেসার্স দুই ভাই এন্টারপ্রাইজের গোডাউনের বারান্দায় অভিযান চালানো হয়। সেখান থেকে সোহেল রানা ও এমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৪টা ৫০ মিনিটে সহযোগী রেজাউল করিম তানসেনকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে জব্দ করা ছয়টি মোবাইল ফোনের মধ্যে পাঁচটি স্মার্টফোন ও একটি বাটন ফোন। এসব ফোন পর্যালোচনা করে বিকাশ, নগদ ও বিন্যান্সসহ বিভিন্ন ডিজিটাল ওয়ালেট ও ক্রিপ্টোকারেন্সি অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়ার আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে নন্দীগ্রাম থানায় মামলা করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...