বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাজনৈতিক প্রভাবে মানহীন মেডিকেল কলেজের অনুমোদন নয়: স্বাস্থ্য প্রতিমন্ত্রীমানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব খোলার সুযোগখুলনায় জয় ঢালী হত্যা মামলায় ‘বি’ কোম্পানির দুই সদস্য গ্রেপ্তারসুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসা ফিরেছেন স্থানীয় সরকারমন্ত্রী মঈন খানএকটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রীসিটি গ্রুপের পাঁচ প্রতিষ্ঠানকে ৩ হাজার কোটি টাকার সিন্ডিকেটেড ঋণে আইনি ছাড়সুনামগঞ্জের দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫যশোরে ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত কাভার্ড ভ্যান, চালক নিহতমাদকের টাকার বিরোধে পাহাড়ে নিয়ে নির্যাতন, প্রাণ গেল দুজনেরফরাসি ব্যাংকে এবার বড় সাইবার হামলা, ১৩৩ মিলিয়ন ডলার গায়েব
বিজ্ঞাপন

গাজীপুরে শ্রমিক হত্যার বিচার দাবিতে ঢাবিতে বিক্ষোভ গণতান্ত্রিক ছাত্র জোটের

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম
গাজীপুরে শ্রমিক হত্যার বিচার দাবিতে ঢাবিতে বিক্ষোভ গণতান্ত্রিক ছাত্র জোটের

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, ‘শ্রমিকেরা তাঁদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ের জন্য আন্দোলনে নেমেছেন। কিন্তু তাঁদের দাবির প্রতি গুরুত্ব না দিয়ে আন্দোলন দমনে পুলিশি হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের ঘটনা ঘটছে। আমরা মনে করি, শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার পরিবর্তে তাঁদের ওপর দমন-পীড়ন চালিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না।’

মোজাম্মেল হক বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বর্তমান মজুরি দিয়ে একজন শ্রমিকের পক্ষে নিজের ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা কঠিন। তাই শ্রমিকদের জীবনযাত্রার বাস্তবতা বিবেচনায় নিয়ে অবিলম্বে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করতে হবে।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...