বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের মঞ্চে আবারও ‘এনিমেল ফার্ম’৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক কারাগারেযুক্তরাষ্ট্রের নির্বাচনে যেসব মুসলিম প্রার্থীর রেকর্ড জয়কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে অলিম্পিয়াড ও চিত্রকূট প্রতিযোগিতাটেকনাফে ইয়াবার চালান লুটের জেরে দুজনকে পিটিয়ে হত্যা, আহত ২প্রতিষ্ঠার ৩৬ বছরেও নিরসন হয়নি কালীগঞ্জ পৌরসভার সড়ক-ড্রেন ও যনজটেরসিলেটের সড়কে শুধু অক্টোবরে ২৭ প্রাণহানিসংবাদ প্রচারকে কেন্দ্র করে ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে: ডিএমপিসচিব পদে পদোন্নতি পেলেন বিসিআইসির চেয়ারম্যান বাবুল মিঞাডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে ২৯টি ওয়ার্ড, প্রধান প্রজননক্ষেত্র প্লাস্টিক বালতি ও ড্রাম
বিজ্ঞাপন

ইরানের সঙ্গে সমঝোতার খসড়ায় অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম
ইরানের সঙ্গে সমঝোতার খসড়ায় অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

সূত্রগুলো জানায়, ‘ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি ছাড়ের ঘোষণা দেবে। এর বিনিময়ে ওয়াশিংটন ইরানের জব্দ করা সম্পদের একটি অংশ ছাড়ের ঘোষণা দেবে।’

তারা জানায়, দুই পক্ষের ঘোষণা একই সময়ে দেয়া হবে। তবে দুই পক্ষ কীভাবে একই সময়ে চুক্তির ঘোষণা দেবে, তা নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে প্রাথমিক পদক্ষেপ এবং একটি অন্তর্বর্তী চুক্তির ঘোষণাও রয়েছে। এই অন্তর্বর্তী চুক্তি পরবর্তী সময়ে নতুন করে আলোচনা শুরুর পথ তৈরি করবে।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এর জবাবে তেহরান ইসরায়েল ও অঞ্চলটিতে থাকা যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালায়। পরে এপ্রিলে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়।

এরপর গত ১৮ জুন হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিয়ে ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতা স্মারকে সই করে। তবে প্রণালিটির নিরাপত্তা নিয়ে মতপার্থক্যের কারণে এর বাস্তবায়ন থমকে যায়।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...