মার্কিন নির্বাচনের ফল রাশিয়ার সঙ্গে সম্পর্কে কী প্রভাব ফেলবে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল ক্রেমলিনের ওপর কোনো প্রভাব ফেলবে কি? সোমবার (৪ নভেম্বর) এই প্রশ্নের উত্তরে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর মেয়াদের শেষ দিন পর্যন্ত ক্ষমতায় থাকবেন এবং নিজের পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করে যাবেন।’
বিবিসির রুশ সম্পাদক স্টিভ রোজেনবার্গকে দেওয়া সাক্ষাৎকারে পেসকভের বক্তব্যের সারকথা ছিল—নির্বাচনের ফল যা-ই হোক না কেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আগের মতোই স্বাভাবিক পরিস্থিতি প্রত্যাশা করছে মস্কো।
আন্তর্জাতিক থেকে আরও পড়ুন

