বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়ি পাতার অভিযোগে তিন শীর্ষ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পিএম
ইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়ি পাতার অভিযোগে তিন শীর্ষ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

এই তদন্ত প্রেসিডেন্ট প্রাবোওর জন্য নতুন ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন নীতির কারণে অসন্তোষ তৈরি হওয়ায় তাঁর জনপ্রিয়তা কমছে। একই সঙ্গে রেকর্ড পরিমাণ শেয়ার বিক্রি, মুদ্রার দরপতন এবং সূচক প্রণয়নকারী প্রতিষ্ঠান এমএসসিআইয়ের পক্ষ থেকে শেয়ারবাজারের মর্যাদা কমিয়ে দেওয়ার সতর্কবার্তার মধ্যে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর চেষ্টা করছেন তিনি।

দেশটির জ্যেষ্ঠ আইনবিষয়ক মন্ত্রী ইউস্রিল ইহজা মাহেন্দ্রা জানিয়েছেন, প্রেসিডেন্টকে ফোনে আড়ি পাতার অভিযোগ সম্পর্কে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত সন্দেহভাজন ব্যক্তিদের উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি এবং তাঁদের সঙ্গে রাষ্ট্রদ্রোহের কোনো যোগসূত্রও পাওয়া যায়নি। পৃথক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

মাহেন্দ্রা আরও বলেন, ‘তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।’

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...