শ্বশুরবাড়িতে ফেরার পরদিন অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-ননদ গ্রেপ্তার

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের টিউশন ফির টাকা দেওয়ার জন্য স্বামী নিয়মিত চাপ দিতেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। কোরবানির ঈদে বাবার বাড়ি থেকে ছাগল ও পর্যাপ্ত কাপড়চোপড় দেওয়া হয়নি—এমন অজুহাতেও তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে অভিযোগ করেন তাঁর ভাই। একাধিকবার মারধরের শিকার হলেও সংসার টিকিয়ে রাখার স্বার্থে উম্মে হাবিবা বিষয়গুলো সহ্য করে আসছিলেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে আজ বুধবার সকালে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, গতকাল মঙ্গলবার নিহতের ভাই বাদী হয়ে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেছেন। ওই মামলায় নিহতের স্বামীসহ দুজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

