বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৩ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৪:১১ পিএম
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৩ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টিসহ বিভিন্ন খাবার প্রস্তুত করা এবং তৈরির স্থানে তেলাপোকার উপস্থিতি পাওয়ার অপরাধে মানিকগঞ্জ বাজারের তিনটি হোটেলকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠান তিনটিকে আগামী তিন দিনের জন্য খাবার বিক্রি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

অভিযান সূত্র জানায়, বাজারের বিভিন্ন হোটেল ও মিষ্টির দোকানে খাবারের মান, প্রস্তুতপ্রক্রিয়া এবং সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা হয়। এ সময় তিনটি প্রতিষ্ঠানের খাবার তৈরির স্থানেই তেলাপোকার উপস্থিতি দেখতে পান অভিযান পরিচালনাকারীরা। এছাড়া খাবার প্রস্তুত ও সংরক্ষণের স্থানগুলো ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর। এমন নোংরা পরিবেশেই মিষ্টিসহ বিভিন্ন খাবার তৈরি ও বিক্রির প্রস্তুতি চলছিল।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...