বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

তাহসিফ হত্যা মামলা: সেই তরুণী ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ পিএম
তাহসিফ হত্যা মামলা: সেই তরুণী ফের রিমান্ডে

রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১ নভেম্বর তাঁকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়। এর আগে ৩১ অক্টোবর রাতে ওই তরুণীকে আটক করে পুলিশ।

পুনরায় রিমান্ড চেয়ে আবেদনে বলা হয়েছে, নিখোঁজ হওয়ার আগে তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে দেখা যায় তরুণীকে। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, ঘটনার আগে অর্থাৎ ২৭ অক্টোবর রাতের বেলা তাহসিফের সঙ্গে তিনি উত্তরার একটি রেস্টুরেন্টে গিয়েছিলেন। পরে উত্তরার বিভিন্ন স্থানে বাইকে করে ঘোরাঘুরি করেছেন। তিনি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ আরও তথ্য দিয়েছেন। তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। তাঁর দেওয়া তথ্য এবং পারিপার্শ্বিক অন্যান্য বিষয় বিবেচনা করে তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। এ জন্য তাঁকে আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...