বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ইলিনয় সিনেটে ইতিহাস গড়লেন নাবিলা সৈয়দ, সবচেয়ে ব্যয়বহুল নির্বাচনের রেকর্ডতাহসিফ হত্যা মামলা: সেই তরুণী ফের রিমান্ডেকাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তারনাশকতার মামলায় দিনাজপুরে নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তারজয়পুরহাটে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবনইন্দোনেশিয়ায় প্রেসিডেন্টের ফোনে আড়ি পাতার অভিযোগে তিন শীর্ষ পুলিশ কর্মকর্তা গ্রেপ্তারমিরপুরে হামলায় আহত কনস্টেবলকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনারশ্বশুরবাড়িতে ফেরার পরদিন অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-ননদ গ্রেপ্তারঅস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ৩ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানাসাফে বাংলাদেশের অধিনায়ক তপু বর্মণ!
বিজ্ঞাপন

শ্রেণিকক্ষের পাঠদান থেকে খাবার সংরক্ষণ—সবই দেখলেন ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক০৪ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পিএম
শ্রেণিকক্ষের পাঠদান থেকে খাবার সংরক্ষণ—সবই দেখলেন ববি হাজ্জাজ

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রথম শ্রেণির কক্ষে বাংলা বিষয়ের পাঠদান কার্যক্রম দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। পরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ ও খাদ্য সংরক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। এ ছাড়া বিদ্যালয়ের মা সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। শ্রেণিকক্ষের লাইব্রেরি, বুক ক্যাপ্টেন ও বাগান কার্যক্রম সম্পর্কেও খোঁজ নেন প্রতিমন্ত্রী।

পরে দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার জগদীশপুর চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সেখানে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) কান্ট্রি ডিরেক্টর কোকো উশিয়ামাসহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, জেলা ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...