বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
হামের টিকাদান নিয়ে অবহেলা, দায়ীদের জবাব দিতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রীজাতীয় দল থেকে অবসরের ঘোষণা রোনালদোর১০ নভেম্বর তুরষ্কে যাবেন প্রধানমন্ত্রী: জলবায়ু পরিবর্তনমন্ত্রীএকের পর এক বোমা হামলার হুমকি, ইউরোপজুড়ে বিমান চলাচলে বিপর্যয়ঋণ নিতে দিতে হবে অর্থপাচার ও জালিয়াতি না করার অঙ্গীকারনামাবাড়ির ফটকে কাফনের কাপড় ও গলাকাটা মুরগি, এলাকায় আতঙ্কএমপিভুক্ত হলেন ৩৭৬ শিক্ষক-কর্মচারীসেন্টমার্টিন ভ্রমণে যাবেন, জেনে নিন যাতায়াত ও রিসোর্ট ভাড়াসহ প্রয়োজনীয় তথ্যবন্ধের নোটিশেও চলছে সিসা কারখানা, বিষাক্ত ধোঁয়ায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকিপ্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে স্বামীর পাতা ফাঁদে আটক প্রেমিক
বিজ্ঞাপন

ফোন কেড়ে নিয়ে ট্রাইপড ভাঙেন পরীমনি, দাবি সাংবাদিকের

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পিএম
ফোন কেড়ে নিয়ে ট্রাইপড ভাঙেন পরীমনি, দাবি সাংবাদিকের

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে এক সাংবাদিকের মুঠোফোন কেড়ে নেওয়া ও ট্রাইপড ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) আদালত থেকে জামিন পাওয়ার পর বেরিয়ে যাওয়ার সময় তিনি এ ঘটনা ঘটান বলে দাবি করেন রবিউল হোসেন নামের ওই সাংবাদিক।

ভুক্তভোগী ওই রবিউল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘লিফটে ওঠার সময় আমাকে ভিডিও করতে দেখে পরীমনি আমার ফোন কেড়ে নেন। এ সময় ট্রাইপডও ভেঙে ফেলেন।’

এদিকে ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছেন বলে অভিযোগ করেছেন নায়িকা পরীমনি।

তবে এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওই রবিউল বলেন, ‘এমন প্রশ্নই ওঠে না। নামার সময় দ্বিতীয়বার আমাকে দেখে তিনিই বরং হাত ধরে টেনে নিয়ে যান। এরপর অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন।’

এর আগে বৃহস্পতিবার সকালে আদালতে যান পরীমনি। পরে জামিন পেয়ে আদালত থেকে বের হয়ে গাড়িতে ওঠার সাংবাদিকদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়, বডিগার্ডদের চড়াও হওয়ার অভিযোগ ওঠে।

এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, পরীমনির নিরাপত্তাকর্মী ও সহকারীরা তাকে ঘিরে আদালত থেকে বের করে গাড়ির দিকে নিয়ে যাচ্ছেন। এ সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরে জামিনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চান।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...