বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
‎ঢাকা-পাবনা রুটে ১৯ নভেম্বর থেকে চলবে নতুন আন্তনগর ট্রেনসাংবাদিককে গালাগাল ও হুমকি, পরীমনির বিরুদ্ধে এমআরএর প্রতিবাদমদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপপ্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা-চাকরি, সহকর্মীর সঙ্গে ‘সম্পর্কে’ জড়িয়ে কারাগারে শিক্ষিকাচন্দনাইশে মহাসড়কের পাশে মিলল মুমূর্ষু ব্যক্তি, হাসপাতালে মৃত্যুইকবাল সোবহান চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশসন্তানদের অবহেলায় গাছতলায় আশ্রয় নেওয়া বৃদ্ধের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীখুলনায় এবার বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যাবাংলাদেশের রপ্তানির সবচেয়ে বড় গন্তব্য যুক্তরাষ্ট্র: স্পিকারআমু–শাজাহানসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল
বিজ্ঞাপন

শিক্ষা খাতে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক০৫ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম
শিক্ষা খাতে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা খাতে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর ডেমরাতে সামসুল হক খান স্কুল প্রাঙ্গণে স্মার্ট ক্লাসরুম উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এসময় চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং উপস্থিত ছিলেন।‌

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা।

এহছানুল হক মিলন বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ ও চীনের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করেছিলেন, সেই সম্পর্ককে প্রধানমন্ত্রী তারেক রহমান আরও শক্তিশালী করেছেন। ভবিষ্যতে শিক্ষা ও প্রযুক্তিসহ বহুমুখী খাতে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের এ বন্ধুত্ব আরও জোরাল হবে।’

তিনি বলেন, ‘আজ চীনা কমিউনিস্ট পার্টির এ উপহারে দুই দেশের শিক্ষা খাত ও প্রযুক্তি বিনিময়ে সহযোগিতামূলক সম্পর্ক আরও সুদৃঢ় করল। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরকালে শিক্ষাসহ বহুমুখী খাতের উন্নয়নে সমঝোতা স্বাক্ষর করেন, যা আগামীর বাংলাদেশ-চায়না বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে যেতে ভূমিকা রাখবে। তার চীন সফর এক নতুন দিগন্তের সূচনা করেছে। সেই ধারাবাহিকতায় আমরা বেইজিং অ্যাগ্রিমেন্ট স্বাক্ষর করেছি। যার মাধ্যমে দুই দেশের শিক্ষা সহায়তার পথ সম্প্রসারিত হয়েছে। শামছুল হক খান স্কুলে আজকের এ আয়োজন দুই দেশের সেই বন্ধুত্বেরই নিদর্শন।’

চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং বলেন, ‘বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। এ দেশের সঙ্গে চায়নার দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘদিনের। আজকের এ স্মার্ট ক্লাসরুম উপহার ডিজিটাল বিশ্বে শিক্ষার্থীদের এগিয়ে যেতে সাহায্য করবে। আজকের এ উপহার চীনের জনগণ এবং চীনের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে ভালোবাসার নিদর্শন।’

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...