মায়ের কাছে দোয়া চেয়ে অভিযানে সেনাসদস্য তিতাস, ফিরলেন কফিনে

মা রেখা বেগমের ভাষ্য, গত বুধবার রাতে ছেলের সঙ্গে তাঁর শেষ কথা হয়। তখন তিতাস তাঁকে বলেছিলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) বিকেলে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে যাব, দোয়া কইরো মা।’ ছেলের সেই কথাই এখন বারবার মনে পড়ছে তাঁর। কিন্তু সেটিই যে শেষ কথা হবে, তা বুঝতে পারেননি মা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান চলছিল। এ সময় পাহাড়ি সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন তিতাস। তাঁর বুকের বাঁ পাশে গুলি লাগে। পরে তাঁকে লেদা আইআরসি রোহিঙ্গা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বেসামরিক অ্যাম্বুলেন্সে করে রামু সিএমএইচে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় রাতে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

