শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

রাজধানীতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বাস, এক কাভার্ড ভ্যানে আগুন

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম
রাজধানীতে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই বাস, এক কাভার্ড ভ্যানে আগুন

কুরিয়ারের কাভার্ড ভ্যানের আগুনের ঘটনায় এ.জে.আর গ্রুপের এজিএম জয়ন্ত চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, দীর্ঘদিন ধরে একটি সন্ত্রাসী চক্র প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে চক্রটি বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানের কার্যালয় ও যানবাহনে হামলা এবং অগ্নিসংযোগ করেছে। এর ধারাবাহিকতায় নারায়ণগঞ্জে প্রতিষ্ঠানের কার্যালয়ে আগুন দেওয়া হয়। এরপর শাহবাগ ও রায়েরবাজারে গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। মিরপুরে পেট্রলবোমা ছুড়ে এক কর্মীকে হত্যার উদ্দেশে তাঁর শরীরে আগুন দেওয়ারও চেষ্টা করা হয়।

সর্বশেষ রায়েরবাজারে কাভার্ড ভ্যানে আগুন দেওয়ায় গ্রাহক, ক্ষুদ্র ব্যবসায়ী, ব্যাংক ও বিমাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ মালামাল ও নথিপত্র পুড়ে গেছে। প্রাথমিকভাবে এক থেকে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে প্রতিষ্ঠানটি। নথিপত্রের মূল্যায়ন শেষে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

জয়ন্ত চৌধুরী বলেন, পর পর এ ধরনের কয়েকটি ঘটনার কারণে তাঁদের কর্মসংস্থান অনিশ্চিত হয়ে পড়তে পারে। কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক রাখতে সরকারের জরুরি হস্তক্ষেপ চান তাঁরা। পাশাপাশি হামলা ও নাশকতায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...