শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

মিঠাপুকুরে ধানক্ষেত থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিবেদক১৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পিএম
মিঠাপুকুরে ধানক্ষেত থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, গলায় আঘাতের চিহ্ন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় একটি ধানক্ষেত থেকে আমিনুল ইসলাম আকাশ (১৭) নামের নবম শ্রেণির এক স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আকাশ উপজেলার ভাংনী ইউনিয়নের দক্ষিণ মাঠিয়া খোলা গ্রামের রহেদুল জামান মুন্নুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ভাংনী ইউনিয়নের জুগিপাড়া এলাকায় মাঠের হাটসংলগ্ন কাঁচা রাস্তার পাশের ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। আকাশের গলায় আঘাতের চিহ্ন শনাক্ত করেছে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মরদেহ ময়নাতদন্ত সম্পন্ন করার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...