লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার

কুমিল্লার লাকসামে একটি ধানক্ষেত থেকে কাউসার নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে, ধানক্ষেতের মধ্যে কাউসারের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। মরদেহের পাশেই একটি সিগারেটের প্যাকেট পড়ে ছিল। খবর পেয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামরুন্নাহার লায়লী ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে পুলিশ সেখান থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লায় পাঠায়।
ঘটনার বিষয়ে লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। মৃত্যুর আসল কারণ কী, তা ময়নাতদন্তের প্রতিবেদন আসার পরই নিশ্চিত হওয়া যাবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

