রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রদল কর্মীর নাম, দলীয় নেতাদের ক্ষোভবাংলাদেশকে হারিয়ে কী উপহার পেলেন উইন্ডিজ অধিনায়ক‘দ্বায়িত্বশীল জায়গা থেকে পত্রিকা ছিঁড়ে ফেলা স্বাধীন গণমাধ্যমের জন্য বড় অশনিসংকেত’কঠোরভাবে সহিংসতা দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীপ্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বরজনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীরভারত পানি না দিলে ভারতীয় পণ্য, করিডর ও ট্রানজিট বন্ধ করতে হবে: নাহিদ ইসলামজামালপুরে কভার ভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীরকিশোরগঞ্জ শিক্ষা অফিস থেকে ২৪ শিক্ষকের সার্ভিস বই উধাওরাজশাহীতে দুই দিনেও হয়নি খেলা, নাসুমের পাঁচ
বিজ্ঞাপন

দিনাজপুরে ঘর থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ এএম
দিনাজপুরে ঘর থেকে মা ও দুই শিশুর মরদেহ উদ্ধার

দিনাজপুরের চিরিরবন্দরে নিজ বসতঘর থেকে এক গৃহবধূ ও তাঁর দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘরের ভেতর মায়ের মরদেহ ঝুলছিল গলায় ওড়না প্যাঁচানো অবস্থায়, আর কাছেই পড়ে ছিল দুই শিশুর নিথর দেহ।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার ৬ নম্বর অমরপুর ইউনিয়নের মোস্তফাপুর বালুপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মারা যাওয়া নারীর নাম স্বর্ণা আখতার (২৩)। তাঁর দুই সন্তানের মধ্যে ছেলে সাফায়েত হোসেনের বয়স চার বছর এবং মেয়ে রাইসা আখতারের বয়স মাত্র দেড় বছর।

এলাকাবাসীর বরাতে জানা গেছে, স্বর্ণার স্বামী শাকিল (২৭) পেশায় একজন অটোরিকশাচালক। তিনি দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। মাদকাসক্তি ও সাংসারিক নানা বিষয় নিয়ে এই দম্পতির সংসারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।

প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে শ্বাসরোধে হত্যার পর স্বর্ণা নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, কিংবা এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কি না—তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...