রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ডিএমপির অফিসিয়াল ওয়েবসাইট ও নিউজ পোর্টাল ‘হ্যাকড’!রাশেদ খাঁনের পত্রিকা ছিঁড়ে ফেলা রাজনৈতিক আচরণ নয়: নাসীরুদ্দীন পাটওয়ারীকিংবদন্তিদের গল্প নিয়ে বিটিভির নতুন অনুষ্ঠানফ্রান্সজুড়ে নতুন করে বিক্ষোভে লাখ লাখ মানুষের অংশগ্রহণ২০ সিজনে শেষ হচ্ছে ‘ক্রিমিনাল মাইন্ডস’কুমিল্লায় অস্ত্র হাতে ভিডিও ভাইরাল, ‘এসবিএস’ গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তারবনানী থেকে সাবেক সেনা কর্মকর্তা মেজর আব্দুল হাফিজ গ্রেপ্তারঢাকার আবহাওয়া কেমন থাকবে, জানাল অধিদপ্তরচারজনের জায়গায় ৮: গাদাগাদি যাত্রী নিয়ে মহাসড়কে ছুটে চলে অটোরিকশানেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে আরব দলগুলোর সঙ্গে জোট গড়ার আহ্বান ইসরায়েলিদের
বিজ্ঞাপন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:০২ পিএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বাহিনীটি।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে নির্বাচনি এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। সরকারি নির্দেশনা, নির্বাচন কমিশনের নির্দেশনা এবং প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।

সোমবার (২৬ অক্টোবর) সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঠাকুরগাঁও সেক্টরের অধীন ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) নির্বাচনি এলাকার দায়িত্বপূর্ণ তিনটি উপজেলায় ২২টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় মোট ২১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করেছে। দায়িত্বপ্রাপ্ত এলাকায় বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছেন।

এ ছাড়া নির্বাচনি নিরাপত্তায় বিজিবির কে-৯ ডগ ইউনিটও দায়িত্ব পালন করছে। নির্বাচনি এলাকায় নিরাপত্তা জোরদার ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার এবং ড্রোনের মাধ্যমে গুরুত্বপূর্ণ স্থানগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...