সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ভূমিকম্প মোকাবিলায় সংশ্লিষ্টদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীরধাওয়া-পাল্টাধাওয়ার পর সড়ক ছাড়লেন আশুলিয়ার শ্রমিকরাগাজীপুরে শ্রমিকদের বিক্ষোভে বিজিবি সদস্য আহতসনদ অর্জনের মানসিকতা থেকে বেরিয়ে গবেষণায় মনোযোগ দিতে হবে: জবির প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী ‎ভবন নির্মাণে জাতীয় বিল্ডিং কোড অনুসরণের নির্দেশ প্রধানমন্ত্রীরশ্যামনগরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ১৫৪ লাখ টাকার কালভার্ট আছে, সংযোগ সড়ক নেইখুলনায় তাঁতী দল নেতা হত্যা: ছাত্রদল নেতাসহ ৫ জনের নামে মামলা, গ্রেপ্তার ১ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টু ফের ২ দিনের রিমান্ডেআশুলিয়ায় কাভার্ড ভ্যানে আগুন, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া
বিজ্ঞাপন

বরগুনায় জেলেদের নিয়ে হলো ‘রুপালি গলুই’ উৎসব

নিজস্ব প্রতিবেদক২৭ অক্টোবর ২০২৬, ১০:৩৫ এএম
বরগুনায় জেলেদের নিয়ে হলো ‘রুপালি গলুই’ উৎসব

অনুষ্ঠানে অংশ নেওয়া জেলেরা বলেন, ৮ অক্টোবর থেকে মাছ ধরা বন্ধ থাকায় ২২ দিন ধরে অনেকটা অলস সময় কাটছে তাদের। মাছ ধরতে না পারায় সংসার চালাতেও কষ্ট হচ্ছে। এর মধ্যে রাতভর গানবাজনা ও বনভোজনের এমন আয়োজনে তারা আনন্দে মেতে ওঠেন। জারি, সারি ও বাউল গান সারারাত উপভোগ করেছেন জেলেরা। এমন আয়োজন তাদের খুব ভালো লেগেছে জানিয়ে তারা বলেন, আগামী ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হলে আবারও নদী ও সাগরে মাছ ধরতে যাবেন, সেই আশায় আছেন তারা।

বরগুনা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার বলেন, নিষেধাজ্ঞার সময় জেলেরা যাতে মাছ ধরা থেকে বিরত থাকেন, সে জন্য সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জেলেদের জীবনমান উন্নয়নে মৎস্য বিভাগ কাজ করছে। এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান জেলেদের নিষেধাজ্ঞা মেনে চলতে উৎসাহিত করবে বলে আশা করেন তিনি। ইলিশের উৎপাদন বাড়লে জেলেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি 'মাছে-ভাতে বাঙালি' প্রবাদটিও অর্থবহ হয়ে উঠবে বলে মনে করেন তিনি।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, মা ইলিশ সংরক্ষণে জেলেদের সচেতনতা বাড়ানো এবং নিষেধাজ্ঞার সময় তাদের অবসরকে আনন্দময় করতে এ উৎসবের আয়োজন করা হয়েছে। রুপালি গলুই বরগুনার জেলেদের একটি ঐতিহ্যবাহী উৎসব বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের ঘোষণা অনুযায়ী, গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ রয়েছে। মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং ইলিশের উৎপাদন বাড়াতেই এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...