মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, লাখ টাকা জরিমানাসাজেকে চলমান অবরোধের মধ্যেই ৪৮ ঘণ্টার পাল্টা অবরোধের ডাকস্কুলের টিফিনের বিরতির সময়ও শিক্ষার্থীদের প্রাইভেট পড়ান তিনিঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলী অংশে থ্রি-হুইলারের দাপট, বাড়ছে দুর্ঘটনারিমান্ড শুনানির সময় আদালতে সাংবাদিকরা কেন, প্রশ্ন বিচারকেরজয়পুরহাটে আলুর বাজারে ধস, হিমাগারে পড়ে আছে ৪৫ শতাংশহত্যা ও ডাকাতির মামলায় নাম, স্বেচ্ছাসেবক দলের দুই নেতা বহিষ্কারসিরাজগঞ্জে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২ ব্যবসায়ীকে জরিমানাউদয়ন স্কুলে এআই দিয়ে ছাত্রীর ছবি বিকৃতির অভিযোগ, প্রতিবাদ করায় ১০ শিক্ষার্থীকে শাস্তি‘হামজারা থাকার পরও বাংলাদেশ সাফ না জিততে পারলে সেটা দুঃখজনক’
বিজ্ঞাপন

খুলনায় তাঁতী দল নেতা হত্যা: ছাত্রদল নেতাসহ ৫ জনের নামে মামলা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০২:৫২ পিএম
খুলনায় তাঁতী দল নেতা হত্যা: ছাত্রদল নেতাসহ ৫ জনের নামে মামলা, গ্রেপ্তার ১

এদিকে পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, হত্যাকাণ্ডে চার থেকে পাঁচজন জড়িত ছিলেন। তাঁদের মধ্যে একজনের মুখ ঢাকা ছিল। তাঁরা ইজিবাইকে করে এসে দেশীয় অস্ত্র নিয়ে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদ এলাকায় হুমায়ুন কবিরের নিজস্ব প্রতিষ্ঠান ‘আল-ক্যান্টিনো’ রেস্টুরেন্টে ঢুকে অতর্কিত হামলা চালান। হামলায় নিহত হন তাঁতী দল নেতা হুমায়ুন কবির। তিনি ওই এলাকার সৈয়দ আনোয়ার আলীর ছেলে। এ ঘটনায় জড়িত হিসেবে মইন, আরাফাত, ফায়েক ও বায়েজিদের নাম জানিয়েছে সূত্রটি। তাঁরা সবাই রায়েরমহল পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

নিহত ব্যক্তির ভাতিজা সৈয়দ দিদারুল করিম বিপ্লব দাবি করেন, ছাত্রদল নেতা আরাফাত ও তাঁর সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ছোট চাচা হুমায়ুন কবিরের ওপর হামলা করেন। তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...