মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টু ফের ২ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০২:৫২ পিএম
ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপিপুত্র মিন্টু ফের ২ দিনের রিমান্ডে

তদন্ত কর্মকর্তা আরও জানান, শুনানির সময় মিন্টুকে আদালতে হাজির করা হয়েছিল। রিমান্ড মঞ্জুরের পর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখান থেকে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হবে।

গত ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুরে হামলার শিকার হন ছাত্রদল নেতা শাকিল ইসলাম। পরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর রাতে তাঁর মৃত্যু হয়। ওই দিন হাসপাতালে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজকে অবরুদ্ধ করেন কেন্দ্রীয় ছাত্রদলের নেতা-কর্মীরা। পরে বাবার কথায় থানায় গিয়ে আত্মসমর্পণ করেন মিন্টু।

শাকিল হত্যা মামলায় আনিসুর রহমান ও মো. আল-আমিন নামের আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁদেরও রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...