মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নভেম্বরের আবহাওয়ার সংক্ষিপ্ত পূর্বাভাস১৩ বছর ধরে প্রবাসে আয়ের সর্বস্ব হারিয়ে ঢাকায় রিকশা চালান মোস্তফা, ন্যায়বিচার দাবিসচিবালয়ে অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দৃশ্যমান রাখার নির্দেশসাভারে শ্রমিক বিক্ষোভে পুলিশের চার মামলা, আটক ১৪পিরোজপুরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগনেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে একমত ইসরায়েলের বিরোধী দলগুলোবাংলাদেশে পোশাকশ্রমিক আন্দোলন ও প্রধানমন্ত্রীর সফর নিয়ে যা বললেন জয়সওয়ালনারায়ণগঞ্জে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ রাজশাহীর ২ যুবক গ্রেপ্তারতালা ভেঙে জাবি উপাচার্যকে উদ্ধার করল ছাত্রদলশিশুর প্রাণ বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন
বিজ্ঞাপন

গুঁড়িয়ে দেওয়া হলো ঘরে ‘জেগে ওঠা’ সেই দুই কবর

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম
গুঁড়িয়ে দেওয়া হলো ঘরে ‘জেগে ওঠা’ সেই দুই কবর

বরিশালের আগৈলঝাড়ায় বসত ঘরে হঠাৎ ‘জেগে ওঠা’ দুটি কবরকে ঘিরে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের। এরপর প্রশাসনের উপস্থিতিতে কবর দুটি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে সজীব নিজেই কবর দুটি ভেঙে গুড়িয়ে ফেলেন।

জানা যায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল ও আগৈলঝাড়া থানার ওসি মোহাম্মাদ মাসুদ খান সরেজমিনে ওই বাড়িতে গিয়ে বসত ঘরের মেঝেতে দুটি কবর দেখতে পান। এসময় তারা সজীব বেপারী ও তার মা শিউলী বেগমের সঙ্গে কথা বলেন। সজীব বেপারী প্রশাসনের কাছে কবর দুটি নিজে বানানোর কথা স্বীকার করেন। তবে কী কারণে তিনি কবর দুটি বানিয়েছিলেন তার কোনো ব্যাখ্যা দেননি।

এসময় সজিব বেপারী ভবিষ্যতে এধরনের কাজ করবে না বলে উপজেলা প্রশাসনের কাছে লিখিত মুচলেকা দিয়েছেন।

সূত্র মতে, উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামের ভ্যান চালক ছালাম বেপারীর ছেলে সজীব বেপারী ছয় মাস পূর্ব থেকে কথিত ধ্যানে বসে বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে আসছিলেন। তার কাছে প্রতিদিন প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ চিকিৎসা নিতে আসতো। প্রতি সোমবার রাতে রোগীর সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেত।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...