শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি আবারও পেছাল

নিজস্ব প্রতিবেদক২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পিএম
জবি শিক্ষার্থী জোবায়েদ হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি আবারও পেছাল

এর আগে দুই দফায় অভিযোগ গঠনের শুনানি পেছানো হয়।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়েদ হোসেন পড়াশোনার পাশাপাশি টিউশনি করতেন। ২০২৫ সালের ১৯ অক্টোবর বিকেলে পুরান ঢাকার বংশাল থানার নুর বক্স লেনের একটি ভবনে ছাত্রী বার্জিস শাবনাম বর্ষাকে পড়াতে যান তিনি। ওই দিন ভবনটির নিচতলায় তাঁকে ছুরিকাঘাত করা হয়। পরে তৃতীয় তলার সিঁড়ির পাশে তাঁর রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

অভিযোগপত্রে বলা হয়েছে, ওই দিন সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে বর্ষা জোবায়েদের বিশ্ববিদ্যালয়ের এক ছোট ভাইকে মেসেঞ্জারে তাঁর মৃত্যুর খবর জানান। পরে আরও এক শিক্ষার্থীর কাছ থেকে খবর পেয়ে জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকত স্বজনদের সঙ্গে নিয়ে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে যান। ভবনের সিঁড়ি ও দেয়ালে রক্তের দাগ দেখে তাঁরা তৃতীয় তলার সিঁড়ির পাশে জোবায়েদের মরদেহ দেখতে পান।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...