রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রদল কর্মীর নাম, দলীয় নেতাদের ক্ষোভবাংলাদেশকে হারিয়ে কী উপহার পেলেন উইন্ডিজ অধিনায়ক‘দ্বায়িত্বশীল জায়গা থেকে পত্রিকা ছিঁড়ে ফেলা স্বাধীন গণমাধ্যমের জন্য বড় অশনিসংকেত’কঠোরভাবে সহিংসতা দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রীপ্রাইজবন্ডের ছয় লাখ টাকা জিতল যে নম্বরজনগণের জানমালের নিরাপত্তায় সবাইকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীরভারত পানি না দিলে ভারতীয় পণ্য, করিডর ও ট্রানজিট বন্ধ করতে হবে: নাহিদ ইসলামজামালপুরে কভার ভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীরকিশোরগঞ্জ শিক্ষা অফিস থেকে ২৪ শিক্ষকের সার্ভিস বই উধাওরাজশাহীতে দুই দিনেও হয়নি খেলা, নাসুমের পাঁচ
বিজ্ঞাপন

ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, দগ্ধ ১

নিজস্ব প্রতিবেদক১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম
ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু, দগ্ধ ১

পাবনার ঈশ্বরদীতে বজ্রপাতে রকিবুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শামসুল আলম (৫৪) নামে আরও একজন দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের বিলকেদার চরে এ ঘটনা ঘটে।

নিহত রকিবুল ইসলাম লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের মৃত মারজেন হোসেনের ছেলে। দগ্ধ শামসুল আলম বিলকেদার গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে রকিবুল ও শামসুল বিলকেদার চরের কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে দুজনই দগ্ধ হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রকিবুল ইসলামকে মৃত ঘোষণা করেন। দগ্ধ শামসুল আলম বর্তমানে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান আসাদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা নথিভুক্ত করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...