সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
​আশুলিয়ায় থমথমে অবস্থা, কন্টেইনারবাহী গাড়িতে আগুনহবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ১ভোরে দোকানে বসে গল্প করছিলেন তিন বন্ধু, ডাম্প ট্রাকের চাপায় নিহত ২চট্টগ্রামে পক্ষ পরিবর্তন করায় কর্মী হত্যা: নগর যুবদল নেতা জুয়েলসহ গ্রেপ্তার ২মিরপুরে পুলিশের ধাওয়ায় রাস্তা থেকে সরলেন পোশাকশ্রমিকেরাতাহলে এই কারণে বাদ পড়লেন রোনালদোমেসির কাছে এমন কিছু আশা করেননি আলজেরিয়ান ফুটবলারবাংলাদেশকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকাইয়েমেনের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় সৌদি জোটের বিমান হামলাকিছু শিল্পমালিকের বিরুদ্ধে সহিংসতায় জড়িত থাকার অডিও-ভিডিও প্রমাণ মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিজ্ঞাপন

রোহিঙ্গা ক্যাম্পে ঘর থেকে তুলে নিয়ে মারধর, আরএসও সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পিএম
রোহিঙ্গা ক্যাম্পে ঘর থেকে তুলে নিয়ে মারধর, আরএসও সদস্য নিহত

এপিবিএন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে আরএসও সদস্য আয়াছ ও ছৈয়দ মোহাম্মদকে আরসার সদস্যরা আটক করে নিজেদের হেফাজতে নিয়ে মারধর করেন। এতে ঘটনাস্থলেই আয়াছের মৃত্যু হয়। গুরুতর আহত ছৈয়দ মোহাম্মদকে পরে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, প্রাথমিকভাবে এ ঘটনায় আরসার সদস্য মো. সলিম, নজিম উল্লাহ, ফয়সাল, আকরাম ও হানিফসহ কয়েকজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। নিহত আয়াছের মরদেহ উদ্ধার করে উখিয়া থানা-পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...