সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

ভোরে দোকানে বসে গল্প করছিলেন তিন বন্ধু, ডাম্প ট্রাকের চাপায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক০২ নভেম্বর ২০২৬, ০২:২৯ পিএম
ভোরে দোকানে বসে গল্প করছিলেন তিন বন্ধু, ডাম্প ট্রাকের চাপায় নিহত ২

আহত হাশেম ব্যাপারী বলেন, ফজরের নামাজ শেষে তাঁরা তিন বন্ধু মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলেন। পরে একটি দোকানে বসে গল্প করার সময় হঠাৎ একটি ডাম্প ট্রাক তাঁদের ওপর উঠে যায়। এতে নেকবর সরকার ঘটনাস্থলেই মারা যান এবং তাঁরা দুজন আহত হন। হাসপাতালে নেওয়ার পথে কাইয়ুম দেওয়ানের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পর ডাম্প ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁদের দাবি, ট্রাকটিতে গাঁজা ও গাঁজা সেবনের কিছু সরঞ্জাম পাওয়া গেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...