মেসির কাছে এমন কিছু আশা করেননি আলজেরিয়ান ফুটবলার

স্কাই স্পোর্টসকে মাজা বলেন, ‘আমি কিছুক্ষণ আগে বিষয়টি জানতে পেরেছি। তবে তখন ম্যাচের দিকেই বেশি মনোযোগ ছিল আমার। বিষয়টি নিয়ে ভাবনা পরে করতে চেয়েছিলাম। ম্যাচ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছি, যাতে নিশ্চিত হতে পারি খবরটি সত্য কি না।’
মাজা আরও বলেন, ‘শেষ দিকে দ্রুত একবার বিষয়টি দেখেছি। অবশ্য একটি ফোনও পেয়েছি। আমি চেষ্টা করেছি, যেন কোনোভাবেই মনোযোগ নষ্ট না হয়। কিন্তু এরই মধ্যে বেশ কিছু বার্তা আসতে শুরু করে। মেসির মতো একজন খেলোয়াড়ের কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া এবং তাঁর পছন্দের তালিকায় জায়গা করে নেওয়া আমার জন্য অনেক বড় সম্মানের।’
লেভারকুসেনের হয়ে পারফরম্যান্সের সুবাদে ইউরোপীয় ফুটবলে নিজের অবস্থান শক্ত করছেন মাজা। তাঁর প্রতিভায় আগ্রহ দেখাচ্ছে বেশ কয়েকটি বড় ক্লাব। মাজাকে দলে ভেড়ানোর দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে পিএসজি।
খেলাধুলা থেকে আরও পড়ুন

