সোমবার, ০২ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নারায়ণগঞ্জে পাঁচ ঘণ্টা পর সড়ক ছাড়লেন বিক্ষুব্ধ শ্রমিকেরা, যানচলাচল স্বাভাবিকশ্রীলঙ্কাকে পেছনে ফেলে র‍্যাঙ্কিংয়ে ইতিহাস আফগানিস্তানেরআশুলিয়ায় ২৬৪ কারখানায় ছুটি ঘোষণাজুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন, ২ পুলিশ সদস্য প্রত্যাহারমিরপুরে বাংলাদেশকে স্পিনে হারানোর রহস্য জানালেন স্যামিহ্যাকারের দখলে ইউক্রেনের জরুরি সতর্কতা অ্যাপ, পারমাণবিক হামলার ভুয়া বার্তাপঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল যুবকের, আহত ৩১৯ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামির আত্মসমর্পণসংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশআগামী গ্রীষ্মে সৌরবিদ্যুৎ থেকে ৩-৪ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: প্রতিমন্ত্রী অমিত
বিজ্ঞাপন

শচীন দেবের জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক৩০ অক্টোবর ২০২৬, ১১:১৩ পিএম
শচীন দেবের জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বক্তব্য দেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. জি এম মনিরুজ্জামান, লেখক ও গবেষক অ্যাডভোকেট গোলাম ফারুক, কুমিল্লা মহানগর জাসাসের সভাপতি ডা. আহসান আনিস এবং ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল। সঞ্চালনা করেন মাহাতাব সোহেল ও ডা. রোমানা রুমী। সাংস্কৃতিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন জেলা কালচারাল অফিসার এস এম টি কামরান হাসান।

শিশু বক্তা হিসেবে বক্তব্য দেয় কুমিল্লা জিলা স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ইত্তিহাদ আহমেদ নন্দিত। শচীন দেব বর্মণের জীবন ও সংগীতে অবদান নিয়ে তার বক্তব্য উপস্থিত দর্শক-শ্রোতাদের দৃষ্টি আকর্ষণ করে।

বক্তারা বলেন, শচীন দেব বর্মণ ছিলেন বাংলা ও হিন্দি সংগীতের এক কালজয়ী সুরস্রষ্টা। তাঁর অসাধারণ সংগীতপ্রতিভা ও সুরের বৈচিত্র্য উপমহাদেশের সংগীতজগতে স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে। কুমিল্লায় জন্ম নেওয়া এই কিংবদন্তির সৃষ্টিকর্ম শুধু সংগীতের সম্পদ নয়, এটি এ অঞ্চলের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও গুরুত্বপূর্ণ অংশ।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...