শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য: প্রধানমন্ত্রীবনানীতে ক্লাব নটরডেমিয়ান্সের বিশেষ স্বাস্থ্য সেমিনারদাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না: জামায়াত আমিরজামায়াতের লংমার্চ থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১ধর্মীয় বক্তা মিসবাহর ষষ্ঠ স্ত্রী দাবি করে প্রকাশ্যে এলেন রোহিঙ্গা নারীহ্যাকিংয়ে চুরি হওয়া সম্পদের ৯০ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সেরচোখে আলো নেই, তবুও জিপিএ-৫ পেলেন মৌমিপ্রতিমন্ত্রীর নির্দেশনা অমান্য করে সংবর্ধনা অনুষ্ঠানে ‘অশ্লীল’ নৃত্য, ছাত্রদলের কমিটি বিলুপ্তসিংহীমারী গ্রামে শিশুর কণ্ঠে লোকসংস্কৃতি বাঁচানোর লড়াইঘিওরের জাবরা বাজারে মরমি সুরে শেষ হলো ৯ দিনের বাউল মেলা
বিজ্ঞাপন

সামসুল হক খান কলেজে ৯৯.০৭ শতাংশ পাস, জিপিএ-৫ পেলেন ২২৮ জন

নিজস্ব প্রতিবেদক৩১ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পিএম
সামসুল হক খান কলেজে ৯৯.০৭ শতাংশ পাস, জিপিএ-৫ পেলেন ২২৮ জন

রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ২২৮ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। শতকরা পাশের হার ৯৯ দশমিক ০৭ শতাংশ। কলেজটি থেকে চলতি বছরে এক হাজার ৭৭ জন পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয় এক হাজার ৬৭ জন।

শনিবার (৩১ অক্টোবর) ফল প্রকাশের পর কৃতি শিক্ষার্থীরা উচ্ছ্বাসে মেতে ওঠেন।

কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার্থীদের শ্রম ও নিষ্ঠা, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতায় আজ আমাদের অর্জন সার্থক হয়ে উঠেছে।

কলেজটি থেকে এ বছরের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ১৫৯ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ২৭ জন ও মানবিক বিভাগে ৪২ জন জিপিএ-৫ পেয়েছে।

বিজ্ঞান বিভাগের কৃতি শিক্ষার্থী তানজিদা আক্তার বলেন, ফলাফলে আমার আশা পূরণ হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া। কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও মা-বাবার কাছে কৃতজ্ঞতার শেষ নেই।

ব্যবসায় শাখার শিক্ষা বিভাগের কৃতি শিক্ষার্থী শওরিন জান্নাত সুহীর মা আফরোজা সুলতানা বলেন, অধ্যক্ষ ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমার মেয়ে ভালো রেজাল্ট করতে পেরেছে।

প্রসঙ্গত সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ থেকে গত ২০২৫ সালে এইচএসসি পরীক্ষায় ৯৯.৯১ শতাংশ পাস করে। আর জিপিএ-৫ পেয়েছিল ৪২৩ জন। চলতি বছরের এসএসসিতে শতকরা পাশের হার ছিল ৯৯.৫৯ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছে ৮০৩ জন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...