ভিডব্লিউবি কার্ডের চাল আত্মসাতের অভিযোগ নারী ইউপি সদস্যের বিরুদ্ধে

সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, ভুক্তভোগী শেফালী বেগম উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের বাসিন্দা। ২০১৮ সালে স্বামী মারা যাওয়ার পর দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছেন তিনি। সংসারের খরচ জোগাতে দুই মেয়েকে বাবার বাড়িতে রেখে ঢাকায় দিনমজুরের কাজ করেন শেফালী। নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন দুই বছর মেয়াদি ভিডব্লিউবি কর্মসূচির অধীনে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেন তিনি। যাচাই-বাছাই শেষে তাঁর নামে একটি কার্ড অনুমোদন করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে কার্ডটি সংগ্রহ করেন গৈলা মডেল ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রোজিনা বেগম।
সারাদেশ থেকে আরও পড়ুন

