মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রীগাজীপুরে শ্রমিকদের অবরোধ-সংঘর্ষ, পুলিশের সঙ্গে রাস্তায় বিএনপির নেতাকর্মীরাকিশোরীকে ধর্ষণচেষ্টা, থানায় না গিয়ে সালিশে যুবককে বেত্রাঘাত৮০ লাখ টাকা ঘুষ দাবি, এক লাখ টাকাসহ দুদকের ফাঁদে ধরা সার্ভেয়ার২৮ বছর ধরে হেঁটে বিশ্বভ্রমণ, অবশেষে নিজ বাড়িতে ফিরলেন ব্রিটিশ অভিযাত্রীগ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে: প্রধানমন্ত্রীফরিদপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ যুবক নিহত‘জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করবো’বাংলাদেশকে সাফ জেতাতে গোল দেবেন কেপোশাকশ্রমিকের ছদ্মবেশে নাশকতার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার: ডিএমপি
বিজ্ঞাপন

গাজীপুরে আবারও মহাসড়কে শ্রমিকরা, যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ১০:৫৫ এএম
গাজীপুরে আবারও মহাসড়কে শ্রমিকরা, যান চলাচল বন্ধ

গাজীপুরে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আবারও শ্রমিকরা মহাসড়কে নেমেছেন। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে যান চলাচল স্বাভাবিক থাকলেও সকাল পৌনে ১০টার পর থেকে আবার যান চলাচল বন্ধ হয়ে যায়।

আজ মহানগরীর কোনাবাড়ি ও মৌচাকে একাধিক স্থানে শ্রমিকরা মহাসড়কে নেমেছেন। তবে কালিয়াকৈরের পল্লীবিদুৎ এলাকায় গত দিনের মতো অবরোধ না থাকলেও থমথমে পরিবেশ বিরাজ করছে।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে গাজীপুরের বিভিন্ন এলাকার প্রায় ২৫টি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিতে দেখা গেছে।

এর আগে সোমবার সকাল পৌনে ১০টার দিকে গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এ সময় তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করায় যান চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল নাওজোর একাধিক পুলিশের গাড়িতে আগুন দেন শ্রমিকরা।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, কিছু জায়গায় শ্রমিক আন্দোলন হচ্ছে। আজ এখন পর্যন্ত ৫০টি কারখানা ছুটি দেওয়া হয়েছে। নাওজোর এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে রেখেছে। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। তাদেরকে বুঝিয়ে সরানোর চেষ্টা চলমান রয়েছে।

বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েকদিন যাবৎ গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকার শ্রমিকরা বিক্ষোভ, অবরোধ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এসব ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়া পুলিশের গাড়িসহ বিভিন্ন যানবাহন ও কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...