মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সালিসে দাম্পত্য কলহ মেটানোর পর গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী আটককর কমিশনারের কার্যালয়ে চাকরিবিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে: প্রধানমন্ত্রীরাস্তা পারাপারের সময় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভমিরপুর-১০ এ যান চলাচল স্বাভাবিক, সতর্ক অবস্থানে পুলিশএমবাপ্পের রেকর্ড ভাঙতে ইয়ামালের চাই এক গোলআইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমিরবিএনপি সরকার শুধু মুক্তিযোদ্ধাদের বিরোধী নয়, চেতনারও বিরোধী: ড. মাসুদঅর্থবছরের আড়াই মাসেই জ্বালানি ভর্তুকি গেছে ২৪ হাজার কোটি টাকা: তথ্য উপদেষ্টামিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে উত্তেজনা, অলিগলিতে পুলিশের মাইকিং
বিজ্ঞাপন

‘জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করবো’

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৮ এএম
‘জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করবো’

উল্লেখ্য, মামলার বিবরণ অনুযায়ী, গত ১ অক্টোবর সকালে সৌদি আরবের মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে লাগেজ সংগ্রহের সময় ট্রলির স্বল্পতা এবং জমজমের পানি পেতে বিলম্ব হওয়াকে কেন্দ্র করে যাত্রীদের সঙ্গে বিমানবন্দরের কর্মকর্তাদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে সেখানে উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এ ঘটনায় সরকারি কাজে বাধা এবং বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানসহ কয়েকজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব।

এরপর ২ অক্টোবর বিকেলে রাজধানীর সেনানিবাস এলাকায় নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের পর রিমান্ড শেষে ৪ অক্টোবর তাকে আদালতে হাজির করা হয়। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তী সময়ে দায়রা আদালতেও জামিন না পেয়ে হাইকোর্টের শরণাপন্ন হন তিনি। সেখান থেকে জামিন পাওয়ার পর মঙ্গলবার কারামুক্ত হলেন জামায়াতের এই নেতা।

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...