বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
সুনামগঞ্জে মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, অর্ধশতাধিক আহতমেঘনা গ্রুপে ১১ পদে বড় নিয়োগপোশাক শ্রমিকদের নতুন মজুরি ডিসেম্বরেযুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে দল হারলে প্রেসিডেন্টের ক্ষমতা কতটা সীমিত হয়ফেসবুকে রাজনৈতিক বক্তব্যের অভিযোগ: আলমডাঙ্গায় সাবেক যুবলীগ নেতা স্বপন গ্রেপ্তারচেয়ারম্যানকে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধেতাহসিফ হত্যা মামলা: সেই তরুণীকে আবার রিমান্ডে নিতে আবেদনআত্মসমর্পণ করা চরমপন্থীদের তথ্যে মিলল ১০৩ আগ্নেয়াস্ত্রচুয়াডাঙ্গায় মাদক মামলায় একজনের যাবজ্জীবনবাংলাদেশের জ্বালানি পরিবহনে নিরাপত্তা দিতে ইরান ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত
বিজ্ঞাপন

আশুলিয়ায় শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, অর্ধশতাধিক কারখানায় ছুটি

নিজস্ব প্রতিবেদক০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৬ পিএম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, অর্ধশতাধিক কারখানায় ছুটি

ওই কর্মকর্তা আরও জানান, সকাল ১১টা পর্যন্ত আশুলিয়ার ৫৫টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কিছু কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ করে বের হয়ে আসেন। তাঁদের অধিকাংশই বাসায় ফিরে না গিয়ে সড়ক ও অলিগলিতে অবস্থান করছেন। এতে বিভিন্ন স্থানে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। পুলিশ তাঁদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।

হা-মীম গ্রুপের এক শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘শুধু মজুরি বোর্ড গঠন করলেই হবে না, আমরা এর বাস্তবায়ন চাই। অতি দ্রুত নতুন বেতনকাঠামো ঘোষণা করতে হবে।’

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, ‘শ্রমিকেরা তাঁদের দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন, এটা যেমন সত্য, তেমনি কিছু দুষ্কৃতকারী শ্রমিকদের উসকানি দেওয়ার কারণেই আন্দোলন থামছে না এটাও সত্য।’

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘শ্রমিক অসন্তোষের মুখে আজ সকাল ১১টা পর্যন্ত ৫৫টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে অথবা শ্রমিকেরা বের হয়ে গেছেন। শ্রমিকদের সঙ্গে বিভিন্ন স্থানে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটছে।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...