‘ও ঝি, তোয়ার ভাইরে কনে চাইবো’ --- হাসপাতালের বারান্দায় মাইশার মায়ের আহাজারি

‘ও ঝি তোয়ার ভাইরে কনে চাইবো, আর ঝিরে আই চামুতো, আর ঝিরে আই শো-কেসে সাজায় রাখমু’ -চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বারান্দায় বসে এভাবেই বিলাপ করছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাইশা মুশফিরাতের মা সালমা আক্তার।
উপস্থিত স্বজনেরা তাঁকে বুকে টেনে নিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও সদ্য সন্তানহারা মা বার বার ডুকরে কেঁদে উঠছিলেন, ‘আর ঝির (আমার মেয়ের) স্বপ্ন সিএ কইরব, তারপর চাকরি কইরব। লেখাপড়া করি প্রতিষ্ঠিত হই, মা-বাবার পাশে দাড়াইব। কিন্তু আর ঝি আরগোরে ছাড়ি আল্লাহর কাছে চলি গেছে।’
সালমা আক্তারের এই বাঁধভাঙ্গা কান্না স্বজনসহ উপস্থিত সকলের চোখকে অশ্রুসিক্ত করে তোলে।
সারাদেশ থেকে আরও পড়ুন

